আমাদের আপডেট

সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম

ত্রিতরঙ্গের সর্বশেষ সকল ইভেন্ট, সামাজিক উদ্যোগ এবং মানবিক কার্যক্রমের আপডেটগুলো এখান থেকে জানতে পারবেন।

সাংস্কৃতিক
পথশিশুদের জন্য শিল্পকর্মশালা
১০ মে, ২০২৫
সিআরবি প্রাঙ্গণ, চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত পথশিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ত্রিতরঙ্গ আয়োজন করে একটি দিনব্যাপী আর্ট ক্যাম্প ও শিল্পকর্মশালা। শিশুদের মাঝে রং, পেন্সিল ও আর্ট পেপার বিতরণ করা হয় এবং শেষে তাদের আঁকা ছবিগুলোর প্রদর্শনী করা হয়।

মানবিক
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
২০ আগস্ট, ২০২৫
ফেনী ও নোয়াখালী অঞ্চল

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ত্রিতরঙ্গ। দুর্গত এলাকাগুলোতে জরুরি ত্রাণ, বিশুদ্ধ পানি, ঔষধ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এই সংকটময় মুহূর্তে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে।

সাংস্কৃতিক
বসন্ত উৎসব ও আবৃত্তি সন্ধ্যা
বসন্ত উৎসব ও আবৃত্তি সন্ধ্যা
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম শিল্পকলা একাডেমী

বসন্ত বরণ উপলক্ষে ত্রিতরঙ্গের উদ্যোগে আয়োজিত হয়েছে এক মনোজ্ঞ আবৃত্তি ও সংগীত সন্ধ্যা। এতে অংশ নিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পীরা। নতুন প্রজন্মের কাছে সুস্থ সংস্কৃতি তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

মানবিক
শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা
১৫ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ত্রিতরঙ্গের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া উপস্থিত দরিদ্র মানুষের মাঝে একবেলার খাবারও তুলে দেওয়া হয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আমরা বিশ্বাস করি।